আনিছ আহমেদ ( প্রতিনিধি,)শেরপুর: নাতনির জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন অভিযোগ বার্তা ২৪ এ-র বিশেষ প্রতিনিধি,শেরপুর। তিনি বলেন, তার ২য় মেয়ের ঘরে একটা কন্যা সন্তান জন্ম হয় গত ১২/২/২২ ইং তারিখে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, শিশুটি জন্মের পর থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কিন্তু কোনো চিকিৎসাতেই সুফল না পাওয়ায় তিনি দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন।
তিনি বলেন, তার নবাগত নাতনি যেন পৃথিবীতে এসেই তার মন জয় করেছেন, হাজারো কষ্টের মাঝেও যখন সে তার নাতনি রওজা মনির মুখের দিকে তাকালে, ভুলে যেতো সকল দুঃখের কথা। কিন্তু- বিধাতার লিখন কি? কেউ খন্ডাতে পারে?শারীরিক অসুস্থতায় জন্মের ১০/১৫ দিন পর থেকেই রওজা মনির মুখের হাসি যেন মলিন হতে শুরু হয়।
এমনতাবস্থায়,ঝিনাইগাতী ও শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে কিছুদিন চিকিৎসার পর একটু সুস্থ হলেও পরবর্তী কয়েকদিন পরেই আবারও সেই একি পরিস্থিতি। শরীরের চামড়া উঠে যাচ্ছে ও শরীর পানিতে ফুলে গিয়েছে।
তিনি বলেন, তার নাতনি বর্তমানে ময়মনসিংহের সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। শরীরে পানির অতিরিক্ত চাপের কারণে - ইনজেকশন বা স্যালাইন পুস করা যাচ্ছে না। এমনকি শিশুটির শরীরে রক্ত শূন্যতা দেখা যাচ্ছে।
এমন অবস্থায় ডঃ বলেছেন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি- আপনারা আল্লাহ কে ডাকুন, বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ্। তাই একমাত্র নাতনির জন্য দেশবাসীর কাছে দোয়ার দরখাস্ত করেছেন নবাগত শিশুটির নানা ভাই - সাংবাদিক, মোঃ জুলহাস উদ্দিন হিরো। তিনি বলেন, দেশবাসীর দোয়ার বরকতের উছিলায়, মহান আল্লাহ তার নাতনি রওজা মনির মুখের হাসি পূনরায় ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ্।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
স্টাফ রিপোর্টার: সাবেক শেখ হাসিনার সরকারের আমলে ভারতের সঙ্গে সই হওয়া ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) পর্যালোচনা করছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দ ...
সব মন্তব্য
No Comments