স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির আংশিক উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) মালবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি না পাওয়ায় আবারও সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরের দিকে ফিরে যাচ্ছে।
বিএসসি সূত্রে জানা গেছে, প্রায় ৪০ দিন স্থবির থাকার পর যুদ্ধবিরতি কার্যকর হলে গত বুধবার জাহাজটি সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টানা প্রায় ৪০ ঘণ্টার যাত্রা শেষে শুক্রবার সকালে প্রণালির নিকটবর্তী এলাকায় পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে সেই অনুমতি না মেলায় জাহাজটিকে ঘুরিয়ে শারজায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, ইরানের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আবেদন করা হলেও তা অনুমোদিত হয়নি। কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে জাহাজটি হরমুজ প্রণালির কাছাকাছি অবস্থানে রয়েছে এবং নিরাপত্তার স্বার্থে শারজার দিকে অগ্রসর হচ্ছে।
তিনি আরও জানান, জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধনের সক্ষমতা থাকলেও ইঞ্জিন সচল রাখার কারণে পানির ব্যবহার দৈনিক ৬ টনে সীমিত করা হয়েছে। নাবিকদের মনোবল ধরে রাখতে দৈনিক খাবারের বরাদ্দ ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করা হয়েছে এবং বেতনের সমপরিমাণ অতিরিক্ত ভাতা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, ‘বাংলার জয়যাত্রা’ গত ২ ফেব্রুয়ারি ভারত থেকে পণ্য নিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করে পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতার থেকে স্টিল কয়েল নিয়ে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে। এর পরদিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পায়, যার ফলে জাহাজটির গতিবিধি ব্যাহত হয়।
১১ মার্চ জেবেল আলীতে পণ্য খালাসের পর কুয়েতে নতুন পণ্য বোঝাইয়ের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে জাহাজটি শারজায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
স্টাফ রিপোর্টার: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দেশের খেলাপি ঋণ পরিস্থিতি। দেশে এখন ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৩ টাকাই খেলাপি। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলাপি ঋণের হারের দিক থেকে ...
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
সব মন্তব্য
No Comments