ডেস্ক রিপোর্ট: যাত্রীদের সুবিধার্থে ৮ জুলাই থেকে রাতে মেট্রোরেল চলাচলের সময় আধা ঘণ্টা বাড়ানো হচ্ছে। মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচিতে সবাই এই সুবিধা পাবেন না। প্রাথমিকভাবে শুধু এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহারকারীরাই এই সুবিধা পাবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।খবর ইত্তেফাক।
মঙ্গলবার (৪ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে নতুন এই সময়সূচি জানানো হয়।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (৮ জুলাই) থেকে রাত সোয়া ৮টা ও সাড়ে ৮টায় দুটি ট্রেন আগারগাঁও স্টেশন থেকে যাত্রা শুরু করবে। ট্রেন দুটি প্রতিটি স্টেশনে থেমে উত্তরার উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই দুটি মেট্রো ট্রেনে সিঙ্গেল জার্নি টিকেট ব্যবহার করে যাতায়াত করা যাবে না। শুধুমাত্র এমআরটি পাস বা র্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments