ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, পুরানো ঢাকার ডিআইটি প্লটের পুকুর দখলের পাঁয়তারা চলছে, ডিস্টিলারি রোড পুকুরকে দূষিত করা হচ্ছে। এই পুকুরগুলো জলাশয় রক্ষায় নেই কোন সরকারি উদ্যোগ। খাল-নদীগুলো দিনের পর দিন হত্যা করা হচ্ছে। সিটি কর্পোরেশন খোলা পদ্ধতিতে আবর্জনা পরিষ্কার করায় বায়ুদূষণ আজ চরম মাত্রায় উঠেছে। কর্পোরেশনের সেকেন্ডারি ডাম্পিং স্টেশনগুলো পরিবেশ দূষণের উৎসে পরিণত হয়েছে। সূত্রাপুর বাজারের খাসজমি ভ‚মি দস্যুরা দখল করছে। সরকারকেই তা উদ্ধার করতে হবে এবং সেখানে জনসাধারণকে কম মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতাল নির্মাণ করতে হবে। ধূপখোলা মাঠসহ সকল খেলার মাঠ উন্মুক্ত করতে হবে। ঘুণ্টিঘর রেললাইনের উপর ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। গ্যাসের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্যাস-পানি-বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করা চলবে না। বিশুদ্ধ পানি সরবরাহ করতে এবং এবং পুরানো পানি সরবরাহ লাইন বদলে ফেলতে হবে। সূত্রাপুর এলাকাকে বাসযোগ্য করে তুলতে হবে।
আজ ১৯ মে শুক্রবার, বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সূত্রাপুর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় ঘুণ্টিঘর ও সূত্রাপুরে ৮ দফা দাবিতে দাম কমাও-জান বাঁচাও ¯েøাগানে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এসব দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ত্রিদিব সাহা, আবু তাহের বকুল, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ইকবাল, জয় বনিক, দীপক শীল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কামাল হোসেন বাদল।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সূত্রাপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments