ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’টির মধ্যে এ চুক্তি নবায়ন করা হয়েছে।
মেটলাইফের আর্থিক সক্ষমতা, উন্নত সেবা ও বীমা সুবিধা প্রদানে আস্থার ধারাবাহিকতার ভিত্তিতে এই চুক্তি নবায়ন করা হয়। এর ফলে মেটলাইফ এর বীমা সুরক্ষার আওতায় থাকবেন ব্র্যাক ব্যাংকের ২৭,৫০০ এর বেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এই চুক্তির ফলে চিকিৎসা, দুর্ঘটনা, শারীরিক অক্ষমতা ও জীবনহানির ঝুঁকি থেকে আর্থিক সুরক্ষা পাবেন কর্মীরা।
বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, এবং প্রয়োজন অনুসারে বীমা সুরক্ষা প্রদানের সক্ষমতার কারণে কর্মীদের বীমা সেবা প্রদানে মেটলাইফকে নির্বাচন করেছে ব্র্যাক ব্যাংক। বীমা দাবি নিষ্পত্তিতে শীর্ষস্থান ধরে রেখে মেটলাইফ ২০২৫ সালে ২ হাজার ৮৫৩ কোটি টাকা এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে।
ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “কর্মীরা আমাদের প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি এবং তাদের কল্যাণ নিশ্চিত করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এই সার্বিক বীমা সুবিধার ফলে কর্মীরা নিরাপদ পরিবেশে আত্মবিশ্বাসের সঙ্গে নিজ দায়িত্ব ও লক্ষ্য অর্জনে মনোযোগ দিতে পারেন। মেটলাইফের ধারাবাহিক সেবার মান ও নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষার ওপর আমাদের পূর্ণ আস্থারই বহিঃপ্রকাশ এই চুক্তি।”
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা, আলা আহমদ বলেন, “কর্মীদের কল্যাণে ব্র্যাক ব্যাংকের এই ধারাবাহিক উদ্যোগ কর্মীদের একটি সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করে এবং তাদের ভবিষ্যৎ আর্থিকভাবে সুরক্ষিত রাখে। টানা তৃতীয় মেয়াদে ব্র্যাক ব্যাংকের কর্মী ও তাদের পরিবারের আর্থিক সুরক্ষায় পাশে থাকতে পেরে আমরা গর্বিত।”
২০০১ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে এসএমই, করপোরেট ও রিটেইল গ্রাহকদের সমন্বিত ব্যাংকিং সেবা দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক।
১৯৫২ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে মেটলাইফ। বর্তমানে প্রতিষ্ঠানটি সারা দেশে ১০ লক্ষেরও বেশি ব্যক্তিগত গ্রাহক এবং ৯০০-এর বেশি করপোরেট গ্রাহককে সেবা প্রদান করছে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় স্বর্ণালংকারের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দাম আজ শনিবার (২৯ আগস্ট, ২০২৬) সকাল ১০টা থেকে কার্যকর ...
সব মন্তব্য
No Comments