কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পায়রা বন্দরে কোষ্টগার্ডের বিসিজিএস অপরাজেয় বাংলা নামের একটি যুদ্ধ জাহাজ শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য উম্মুক্ত করা হয়েছে। বুধবার দুপুর ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ জাহাজ উম্মুক্ত রাখা হয়। আর এটিকে দেখতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী, দর্শনার্থী সহ সর্বস্তরের মানুষ পায়রা বন্দরের জেটিতে ভীড় করেন। নাবিকদের সমুদ্র জীবন যাপন, বিভিন্ন যুদ্ধ সামগ্রী ও অস্ত্র দেখতে পেয়ে তারাও খুশি।
এ সময় আগত দর্শনার্থীদের দূর্যোগকালীন ও যুদ্ধকালীন গভীর সমুদ্রে জাহাজ গমন, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে কোষ্টগার্ড জাহাজের প্রশিক্ষকরা বর্ননা করেন।
দর্শনার্থীরা জানান, আজকের দিনে ছাত্রছাত্রীরা কোষ্টগার্ডের এ জাহাজ ঘুরে দেখতে পেরে অনেক কিছু শিখতে পেরেছে। এটা তাদের ভবিষ্যত কর্মজীবনে কাজে লাগবে।
যুদ্ধ জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা’র পেটি অফিসার আবুল হাসেম সাংবাদিকদের জানান, জাহাজ পরিদর্শনে এসে দর্শনার্থীরা যুদ্ধ জাহাজ ঘুরে দেখে বিভিন্ন অস্ত্র পরিচালনা, দুর্যোগকালীন সময়ে উপকূলের মানুষের উদ্ধার অভিযান সম্পর্কে বেশি জানতে চেয়েছে। প্রতিবছর এ দিনে পায়রা বন্দরে সর্বসাধারণের জন্য কোষ্টগার্ডের যুদ্ধ জাহাজ ঘুরে দেখতে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করা হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments