নজরুল ইসলাম তালা,সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন গীর্জাসহ বাড়ি-ঘরে সাজগোজ, আলোক সজ্জা, বড়দিনের গান, কেক তৈরি, বিশেষ খাবার ও কীর্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গীর্জায় গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। প্রার্থনায় দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের গোনালী হরিশ্চন্দ্রকাটি এফ-সি-সি-বি চার্চের আয়োজনে শুভ বড়দিন ও নববর্ষ পালন উদ্যাপন উপলক্ষ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
রনজিৎ কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, এমপি পত্নী নাসরিন খান লিপি, ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পুত্র শিশু সংগঠক অর্ঘ্য ঘোষ, সাংবাদিক তাপস সরকার, চার্চের রঘুনাথ সরকার প্রমুখ।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
সব মন্তব্য
No Comments