ডেস্ক রিপোর্ট : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মমঙ্গলবার এক প্রজ্ঞাপনে ৯৭ জন সহকারী জজ নিয়োগপূর্বক পদায়নের আদেশ জারি করা হয়েছে। নিয়োগকৃত কর্মকর্তাগণকে আগামী ১৯ নভেম্বর ২০২৩ তারিখ পূর্বাহ্নে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদায়নকৃত কর্মস্থলের জেলা ও দায়রা জজ এর নিকট যোগদান করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগ পত্র বাতিল বলে গণ্য হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের এ বছরের ৩০ এপ্রিলের সুপারিশের প্রেক্ষিতে ৯৭ জন মনোনীত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয় এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ততাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়।
তাদের নিয়োগের শর্তাবলী ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments