দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে দুইজনের ৩ লক্ষ টাকা জরিমানা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ জরিমানা বা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে এমন সংবাদ পেয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় পদ্মা নদীতে বালিভর্তি নৌকাসহ রাকিবুল শেখ (৩২) ও হোসেন শেখ (২৯) নামে দু’জনকে আটক করা হয়। পরে তাদেরকে ৩ লক্ষ টাকা অর্থদন্ড বা জরিমানা করা হয়। দন্ডিত বালি উত্তোলনকারীরা পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ফয়জুল্লাহপুর গ্রামের আলী হোসেন শেখ ও মোহন শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আফরোজ শাহীন খসরু জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালিমহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫/১ ধারায় দুইজনকে দেড় লক্ষ করে ৩ লক্ষ টাকা জরিমানা বা অর্থদন্ড করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা— চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মানবাধিকার সুরক্ষার ব্যবস্থাকে নস্যাৎ করেছে সেপ্টেম্বরে সংসদে অনুমোদিত তিনটি আইন। এতে সংস্কারের বিষয়ে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিশ্রুতিও ভঙ্গ হয়ে ...
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আর ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকত ...
সব মন্তব্য
No Comments