ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো আজ এক বিবৃতিতে নতুন শিক্ষাক্রম অনুসরণে বিতরণ করা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর দুটি বই প্রত্যাহার করার ঘটনাকে ধর্মবাদি রাজনীতির কাছে সরকারের আত্মসমর্পন বলে অবহিত করেছে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয়, জামাত ইসলামসহ বিভিন্ন ধর্মবাদি দল ও ব্যক্তিরা খুবই পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ও পাঠ্য বইয়ের উপরে দীর্ঘ দিন আক্রমণ চালিয়ে আসছে। এর আগেও ২০১৭ সালে হেফাজত ইসলামের দাবির প্রেক্ষিতে পাঠ্য বইয়ে সাম্প্রদায়িক পরিবর্তন সাধন করা হয়। এবারে জামাতসহ ধর্মবাদি দল সমূহের এই চক্রান্তের সাথে বিএনপিও যুক্ত হয়েছে। যুক্ত হয়েছে ভিপি নূরের গণ অধিকার পরিষদ সহ বিএনপির সাম্প্রতিক আন্দোলনের সহযোগিরা। দূর্ভাগ্যজনক যে এ নিয়ে দেশের গণতান্ত্রিক প্রগতিশীল, বুদ্ধিজীবি, সাংস্কৃতিক সংগঠন এবং বিশেষ করে ছাত্র সংগঠন সমূহ দু-একটি ব্যতিক্রম বাদে, সবাই নিশ্চুপ। এমনিতেই সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে ধর্মবাদিদের আক্রমণ দেশের প্রগতি অগ্রগতির ক্ষেত্রে এক নিদারুন স্থবিরতার সৃষ্টি করেছে। এখন শিক্ষা ক্ষেত্রও ক্রমশ তাদের অধীন চলে যাচ্ছে। ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে এ বিয়য়ে শিক্ষা মন্ত্রী, এনসিটিবি ও শিক্ষা কর্তৃপক্ষের যথাযথ ব্যাখা দাবি করা হয়। বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি সকল গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিকে এহেন হীন চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments