নাম দিতে সময় নিয়েছেন বিরোধীদলীয় নেতা
স্টাফ রিপোর্টার: রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংশোধন নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। বিশেষ কমিটি গঠন সংক্রান্ত আলোচনায় উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। সংবিধান সংশোধনে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বিরোধী দলের পক্ষ থেকে ৫ জনের নাম চাইলে নাম দিতে সময় নিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
আজ বুধবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশন চলাকালে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশে এখন চায়ের দোকান পর্যন্ত সাংবিধানিক চর্চা চলে। সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। যার অংশ হিসেবে ইতিমধ্যে আমি ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই সংসদে উপস্থাপন করেছিলেন যে আমরা একটি সংসদীয় বিশেষ কমিটি করতে চাই। যেটা সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। আমাদের রুল ২৬৬ অনুসারে সেই কমিটির বিষয়ে আমরা ১২ জনের নাম তালিকা ঠিক করেছি। যেখানে বিএনপি আছে, যেখানে গণঅধিকার পরিষদ আছে, যেখানে গণসংহতি আছে, যেখানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)ও আছে এবং স্বতন্ত্র সদস্যদেরকেও রাখা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, আমরা প্রত্যাশা করি বিরোধী দলের পক্ষ থেকে সংসদের আসনের ২৬ শতাংশ হিসেবে আমরা উনাদের পক্ষ থেকে পাঁচজনের নাম চাচ্ছি। এখানে ১২ জনের মধ্যে বিএনপি সাতজন দিয়েছে, পাঁচজন অন্য দলের থেকে দেওয়া হয়েছে এবং উনাদের পক্ষ থেকে যদি পাঁচজনকে দেওয়া হলে এই কমিটি সংক্রান্ত বিষয় আমরা আগামীকাল (বৃহস্পতিবার) উপস্থাপন করতে পারবো। উনাদের পক্ষ থেকে পাঁচজনের নাম দেওয়া হলে আমরা এই কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদকে বাস্তবায়নে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বিরোধী দলের নেতাকে উদ্দেশ্য করে বলেন, আইনমন্ত্রী যে কথাটা বললেন, যে বিএনপি থেকে সাতজন আর অন্যান্য সংগঠন থেকে পাঁচজন, এই ১২ জনের একটা তালিকা ট্রেজারি বেঞ্চ থেকে প্রস্তুত করেছেন। বিরোধী দল থেকে পাঁচজনের তালিকা চাচ্ছেন। আপনি আপনাদের পাঁচজনের তালিকাটা দিলে কমিটি গঠন প্রক্রিয়াটা এগিয়ে যাবে।
তখন বিরোধী দলীয় নেতা ডা.শফিকুর রহমান বলেন, এ বিষয়টা নিয়ে চিফ হুইপ আমার সাথে কথা বলেছেন। আমি উনাকে বলেছি, এ বিষয়ে আমাদের মাঝে একটু আলোচনার প্রয়োজন আছে। কারণ এখানে কনসেপচুয়াল ডিফারেন্স আছে। তা আমরা আলোচনা করে জানাবো। এটা আজকেই হয়ে যাবে বিষয়টি এমন হবে না। এমনকি এই সেশনে আমরা মতামত দিতে পারবো না। কারণ আমরা চেয়েছি রিফর্ম। আর এখানে হচ্ছে আপনার এমেন্ডমেন্ট। এই জায়গাটায় আগেও ডিফারেন্স ছিল। উনাদের যে প্রস্তাব উনারা দিয়েছেন সেটাকে আমরা নিলাম শুনলাম, কিন্তু আমরা পরে জানাব।
জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কোন অসুবিধা নাই। আমরা অপেক্ষা করবো। জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব। এজন্য প্রয়োজনে পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করবো।
এরপর ডেপুটি স্পিকার বলেন, বিরোধীদলীয় নেতা তাহলে সংসদ এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ জনের সদস্য প্রস্তুত আছে এবং বিরোধীদল থেকে পাঁচজনের নাম বা এই সম্পর্কিত বিষয় আলোচনার মাধ্যমে একটা ডিসিশনে আসবে।
স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানসহ অন্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করে জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।বুধবার ২ সেপ্ট ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যম এখন অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সরকার গণমাধ্যমের কর্মকাণ্ডে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেয়ার ওপর জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের দেয়া আদেশের পর ডোনাল্ড ট্রাম ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও আমদানি নির্ভরতার কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার - বলেছেন প্রধানমন্ত্রী ত ...
সব মন্তব্য
No Comments