মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সঠিকভাবে হচ্ছে না । নির্বাচনের নামে ভোটকেন্দ্র দখল হচ্ছে। ভোটের নামে সহিংসতা হচ্ছে, খুনোখুনি হচ্ছে। জোর করে ভোটের বাক্স ছিনতাই করছে। ক্ষমতাসীনরা নির্বাচনে প্রতিপক্ষকে দাঁড়াতেই দিচ্ছে না। সহিংসতার জন্য মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না। দেশের মানুষ ভোটের উপর থেকে আস্থা হারিয়ে ফেলছে। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই ভোটের ব্যবস্থা ঠিক করতে হবে। নির্বাচন হচ্ছে গনতন্ত্র চর্চার প্রবেশদ্বার। সঠিকভাবে নির্বাচন হলেই গনতন্ত্র চর্চা সম্ভব হবে। নির্বাচন সঠিকভাবে হলেই সুশাসন নিশ্চিত হবে। গণতন্ত্র চর্চা হলেই সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত হবে।
আজ দুপুরে এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত "মুক্ত বাজার অর্থনীতিতে বাজার নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা গৌণ" শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করছে। ছাত্রদের জন্য হাফ ভাড়া আগেও ছিলো। ছাত্রদের হাফ ভাড়ার দাবি যৌক্তিক, ছাত্রদের দাবি মেনে নেয়া উচিত। তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকরা যেন দেশকে জিম্মি করে ফেলেছে। সাধারণ যাত্রীদের সাথে অশালীন আচরণ করছে শ্রমিকরা। অবস্থা দেখে মনে হচ্ছে সরকারের যেন কিছুই করার নেই।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, সড়কের চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি বলেন, টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে খাদ্য পণ্য বিতরণ স্থায়ী সমাধান নয়। আবার কোন বিষয়ে দীর্ঘদিন ভর্তুকি দেয়াও সঠিক নয়।
ছায়া সংসদে সরকারি দল হয়ে বিতর্কে অংশ নিয়েছে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশ নিয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments