বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধু, বাংলাদেশ ও
ঢাকা বিশ্ববিদালয় একইসূত্রে গাঁথা। তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানলেই বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানা যাবে। আজ ২ জানুয়ারি রবিবার ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে নব-নির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে হল লাইব্রেরিতে এই কর্নার নির্মাণ করা হয়।
হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো.
নিজামুল হক ভূইয়া, ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ্ মো. মাসুম, অমর একুশে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসতিয়াক এম. ক্সসয়দসহ হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সর্বত্র তাঁর স্মৃতি থাকা বাঞ্ছনীয়। বঙ্গবন্ধুর আদর্শ ও সংগ্রামকে শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক স্থাপনায় বঙ্গবন্ধু কর্নার সংযুক্ত
করা হচ্ছে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কিত বিশেষায়িত গ্রন্থসমূহ এখানে সংগ্রহ করা হয়েছে। শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে বঙ্গবন্ধু কর্নারে রাখা গ্রন্থসমূহ পড়বে এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments