ডেস্ক রিপোর্ট: গোঁফ না ছাঁটার কারণে সাময়িক বরখাস্ত হওয়া ভারতের মধ্যপ্রদেশের পুলিশ কনস্টেবল রাকেশ রানা কাজে ফিরেছেন। রানার সাময়িক বরখাস্তের আদেশ যথাযথ কর্তৃপক্ষ না দেওয়ার কারণে তাকে কাজে ফেরার নির্দেশ নেওয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মধ্যপ্রদেশ পুলিশ সদর দফতরের ডিআইজির জারি করা সোমবারের আদেশে বলা হয়, রাকেশের সাময়িক বরখাস্তের আদেশ যথাযথ কর্তৃপক্ষের তরফ থেকে না আসায় তা প্রত্যাহার করা হয়েছে।
কনস্টেবল রাকেশ রানা রাজ্য পুলিশের টান্সপোর্ট বিভাগের গাড়িচালক পদে কর্মরত। কর্তৃপক্ষ গোঁফ ছাঁটার নির্দেশ দিলেও মানেননি তিনি। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
রানার গোঁফ অন্য কর্মীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছিল বলে ওই আদেশে বলা হয়েছিল।
এদিকে ‘আত্মসম্মানের’ বিষয় হিসেবে উল্লেখ করে রানা তার গোঁফ ছাঁটতে অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন রাজপুত, আর আমার গোঁফ আমার গর্ব।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১,০০৩ জনে দাঁড়িয়েছে। এখনও ...
আন্তর্জাতিক ডেস্ক: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিওর ২৬তম শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে চীন, রাশিয়া ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ...
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ আট মাস পর যুক্তরাষ্ট্রে আটক থাকা ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে। গত জানুয়ারিতে তাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পর এই প্রথম তার ছবি ...
আন্তর্জাতিক ডেস্ক: নিহতের সংখ্যা বেড়ে ৫৮৪ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ। শুক্রবার নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিন্দুস ...
সব মন্তব্য
No Comments