রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩১ দফা বাস্তবায়নে আনিসুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলার সেলবরষ ইউনিয়নে ৪নং ওয়ার্ড মাটিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উঠান বৈঠক অনুষ্টিত হয়। উঠান বৈঠকে সভাপতি করেন ওয়ার্ডে বিএনপির সাবেক সহ সভাপতি মো: রফিক মিয়া। ধর্মপাশা উপজেলা বিএনপির ৪র্থ যুগ্ন আহবায়ক জুলফিকার আলী ভুট্টো এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক তাহিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য, জননেতা আনিসুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলার বিএনপির ২য় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, তাহিরপুর উপজেলার বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ন আহবায়ক আবুল হুদা, জেলা বিএনপির সাবেক গবেষণা বিষয়ক সম্পাদক বাবু বাস্কর রায়, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক কবির আহমেদ মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক আমিন দোজা আহমেদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন নুর, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এম হাবিবউল্লাহ, মৎস্যজীবী দলের আহবায়ক মো: মিশর আহমেদ, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সাবেক আহবায়ক নাজমুল ইসলাম তপু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি, মনোনয়ন প্রত্যাশী আনিসুল হক বলেন, হাওরকে বাদ দিয়ে উন্নয়ন করা সম্ভব নয়, তাই হাওরকে রক্ষা করতে হবে, কৃষকদের রক্ষা করতে হবে। কৃষক বাঁচলে দেশ, বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তাই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূলের প্রচার চালিয়ে যাচ্ছি। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয় করতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণ ভোটকে না বলুন, ঐক্যবদ্ধ ভাবে থাকুন, বিএনপির পাশে। বিএনপি ক্ষমতায আসলে নারীদেরকে কর্মসংস্থান করা হইবে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments