ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে মাদরাসা ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকায় কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি মোর্শেদ। পরে বিয়েবাড়িতে রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, উপজেলার সদর ইউনিয়নের টিলারচর এলাকার কেএম ডাঙ্গী গ্রামের এক প্রবাসীর মাদরাসা পড়ুয়া মেয়ের সঙ্গে একই এলাকার সৌদি প্রবাসীর সঙ্গে বিয়ে ঠিক হয়। বৃহস্পতিবার তার গায়ে হলুদ সম্পন্ন হয়। বিষয়টি জানতে পেরে শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসন কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন। পরে বিয়ে বাড়িতে রান্না করা খাবার এতিমখানায় বিতরণ করা হয়।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বাল্যবিয়ের বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজ নিয়ে বিষয়টি দেখা হবে। আমরা বাল্যবিয়ে বন্ধে বদ্ধপরিকর।
চরভদ্রাসন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার বলেন, আমি ঢাকায় একটি প্রশিক্ষণে ছিলাম। খবর পেয়ে অফিসের লোক পাঠাই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি মোর্শেদ বলেন, মেয়েটির পরিবার জন্মনিবন্ধনের সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারেনি। বিয়ে বন্ধ করে খাবার এতিমখানায় বিতরণ করা হয়। ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না বলে মায়ের কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments