ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশক এবং তুরঙ্গমী’র আর্টিস্টিক ডিরেক্টর এবং সাংস্কৃতিক উদ্যোক্তা পূজা সেনগুপ্ত। এই উপলক্ষ্যে আগামী ১৩ নভেম্বর, ২০২৫ থেকে ২৮ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ফ্রান্সের নিস শহরে অবস্থান করবেন পূজা সেনগুপ্ত। সেখানে লাবান মুভমেন্ট এনালাইসিস এর উপর উচ্চতর প্রশিক্ষণ নেবেন পূজা, সেই সাথে ফ্রান্সের শিল্পীদের জন্য বাংলাদেশের ঐতিহ্যবাহী নাচের উপর সেশন পরিচালনা করবেন এবং জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির সাথে নভেম্বরে ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিতব্য ‘২৫ তম কান আন্তর্জাতিক নৃত্য উৎসবে’ অংশগ্রহণ করবেন পূজা সেনগুপ্ত।
পূজা সেনগুপ্ত নির্দেশিত ড্যান্স থিয়েটার ও কোরিওগ্রাফী গুলোর মধ্যে ওয়াটারনেস, অনামিকা সাগরকন্যা, নন্দিনী, হোচিমিন, অদম্য, ধরা তরু কাব্য, অরণ্যা, রেজুলিউশন অন্যতম। নৃত্য ও নির্দেশনার পাশাপাশি পূজা সেনগুপ্ত একজন গবেষক। পূজা বাংলাদেশের নিজস্ব নৃত্যধারা নির্মাণের লক্ষ্যে ২০১১ সাল থেকে গবেষণা করছেন। ২০১৪ সালে ব্যাংকক বিশ্ববিদ্যালয়ে, ২০১৮-১৯ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জে নাচ নিয়ে কর্মশালা পরিচালনা করেছেন, ২০১৮ সালে চীনে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয় ও বেইজিং ড্যান্স একাডেমি এবং রাশিয়ায় Herzen স্টেট ইউনিভার্সিটি আয়োজিত নৃত্যশিক্ষা সম্মেলনে তাঁর প্রবন্ধ উপস্থাপিত হয়েছে। চীন, রাশিয়া ও ভারতের একাধিক জার্নালে তাঁর নৃত্য বিষয়ক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
২০১৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশের নাচের নিজস্ব ধারা নির্মাণ ও নাচে পেশাদারিত্ব অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী। এর মধ্য ২০১৪ ব্যাংকক ইফ ফেস্টিভ্যাল, ২০১৭ ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উতসব, ২০১৭ দিল্লী ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ চীন সিল্ক রোড এক্সপো- ডুঙহুয়াং কনফারেন্স, ২০১৮ রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলন, ২০১৮-২২ ফিলিপাইন ড্যান্স এক্সচেঞ্জ, ২০১৯ প্যারিসে জাতিসংঘের ইউনেস্কো সদর দপ্তরে পূজা সেনগুপ্ত’র ভাষন, ২০২২ ম্যানিলাতে আইটিআই ও জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট উৎসব, দক্ষিণ কোরিয়া’র দেইগু কালারফুল ফেস্টিভ্যাল ২০২২, জাকার্তায় ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল কালচার ফেস্টিভ্যাল ২০২২ এবং জাভার জনপ্রিয় বান্দুং আর্টস ফেস্টিভ্যাল ২০২২, ২০২৩ কিরাম আর্টস ফেস্টিভ্যালে অংশগ্রহণ উল্লেখযোগ্য। অগাস্ট ২০২৫ এ সিঙ্গাপুর র্যাফেলস মিউজিক কলেজে ভিসিটিং ফেলো হিসেবে যোগদান করেন পূজা সেনগুপ্ত। কাজের স্বীকৃতি স্বরূপ ২০১৯ সালে প্রথম বাংলাদেশি নৃত্যশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তুরঙ্গমী স্কুল অব ড্যান্স এবং ব্যক্তিগতভাবে পূজা সেনগুপ্ত ইন্টারন্যাশনাল ড্যান্স কাউন্সিল ইউনেস্কোর সদস্যপদ লাভ করেন; সংস্কৃতিকে উদ্যোগ হিসেবে গড়ে তরুণ শিল্পীদের কাজের ক্ষেত্র নির্মাণের জন্য ২০১৮ সালে সম্মানজনক উদ্যোক্তা পুরষ্কার ‘নুরুল কাদের সম্মাননা’ লাভ করেন; ২০২২ সালে হোচিমিন প্রযোজনা’র জন্য ভিয়েতনামের মহামান্য রাষ্ট্রপতি, পূজা সেনগুপ্তকে “ফ্রেন্ডশীপ মেডেল” প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments