ডেস্ক রিপোর্ট: চাঁদপুরে বিভিন্ন অভিযানে জব্দকৃত প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসকল এলাকায় আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণ, চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ এবং জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।
গত ৩০ মার্চ হতে ২০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক ৫ টি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ৪ জন আসামিকে আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়। জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ৬৫০ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চাঁদপুর এর স্মারক নং ১০০০৩, ১০০০৪, ১০০০৫, ১০০০৬ ও ১০০০৭ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৫ মোতাবেক কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন।
প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালত, চাঁদপুর এর উপস্থিতিতে ৫৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ধ্বংস করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখবে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments