চট্টগ্রাম অফিস: সমাজের কিছু কুচক্রী দালাল অতিরিক্ত অর্থের লোভ দেখিয়ে নারীদেরকে বিদেশে পাচার করে তাদের সম্পত্তি বিক্রি করে নিঃস্ব করে দেয়। পরবর্তী তারা সবকিছু হারিয়ে পথের ফকির হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এ ধরনের কিছু দালাল তাদের স্বার্থ হাসিলের জন্য এ কাজগুলো সমাজে নিয়মিত করে যাচ্ছে। এরা সামাজের শত্রু। এরা সমাজকে কিছু দিতে পারে না। এদেরকে সমাজ ও দেশ থেকে বিতাড়িত করতে হবে এবং যেখানে ধরা পড়ে, তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। আমরা যখনই কর্মসংস্থানের জন্য বিদেশে যেতে চাইব, তখনই সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যেতে হবে। কর্মসংস্থান ব্যুরো হতে সব তথ্য সঠিক আছে কিনা, তা অবশ্যই জেনে বিদেশে যেতে হবে।
এ ধরনের সচেতনতামূলক বার্তা নিয়ে সম্প্রতি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র নির্মাণ করেছে তথ্যচিত্র ‘নারী পাচার’। আশরাফুল করিম সৌরভের রচনায় এটি প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের আউট ডোর সেটে এর দৃশ্যধারণ করা হয়েছে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশারফ ভূঁইয়া পলাশ, বাপ্পি হায়দার, নাসরীন হীরা, সায়েম উদ্দিন, মান্নান হিমেল, সৌরভ পাল, বীনা চৌধুরী, মুক্তা বিশ্বাস, পুষ্পিতা ভট্টাচার্য, জয়শ্রী সরকার পূর্ণিমা।
গত ৬ জানুয়ারি থেকে এটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের পর্দায় প্রচার করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments