কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। খাল, বিল, জলাশয় দখল মুক্ত করা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়া নাগরিক উদ্যোগ। এতে বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রন করেন। শনিবার বেলা ১১ টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির তালুকদার, উপজেলা আওয়ামীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার, প্রবীন শিক্ষক অমল কর্মকার, শিক্ষক জিসান হায়দার আলমগীর,সন্মিলিত নাগরিক অধিকার জোট কলাপাড়ার সাধারন সম্পাদক গৌতম চন্দ্র হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো.রাশেল মীর সহ বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কলাপাড়া শাখার সদস্যরা।
বক্তারা বলেন, এক মাসের বেশী সময় ধরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বিদ্যুত থাকছে না। এছাড়া পৌরশহরের চিংগড়িয়া, এতিমখানা, রহমতপুর এলাকায় ঐতিহ্যবাহি জ্বীন খালটি কতিপয় দূর্বৃত্তরা দখল করে আছে। এতে স্বাভাবিক পানি প্রবাহ বাধাঁগ্রস্থ হচ্ছে। ফলে খালটি তার নিজস্বতা হারাচ্ছে। অবিলম্বে তারা খাল দখলমুক্ত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments