উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকায় সরকারি আবাসন প্রকল্পে বসবাসকারী ৭ম শ্রেণির এক ছাত্রীকে বনভোজনসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক ঐ লম্পট ব্যক্তিকে স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের শোপর্দ করেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার উজিরপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। ধর্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেন উজিরপুর মডেল থানার এস আই মোঃ তারেক আজিজ।
ভুক্তভোগী পরিবার, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ৮ আগষ্ট রাত ১১ টার দিকে বনভোজনের কথা বলে ছাত্রীকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন বলে ওই ছাত্রী জানান।
স্থানীয়রা জানান ধর্ষক একই এলাকার কালিচরন বাড়ৈর ছেলে বিরেন বাড়ৈ (৫০)। ঘটনার সময় স্কুলছাত্রীর বাবা-মা ঘরে না থাকার সুযোগই ধর্ষণের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানান।
স্কুল ছাত্রী আরো জানান ধর্ষণের বিষয়টি কাউকে না জানাতে হুমকি দিয়ে আসে লম্পট বিরেন বাড়ৈ।
বিষয়টি ৯ আগষ্ট সকালে ছাত্রীর পরিবার স্থানীয়দের কাছে জানালে স্থানীয়রা ঐ ধর্ষক বিরেন বাড়ৈকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments