ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতার নাট্য সংগঠন সুখচর পঞ্চম তাদের ৩৪ বছর পূর্তি উপলক্ষে দর্শকের দরবার ২৯বর্ষ পর্বে "জীবন কৃতি সম্মান " প্রদান করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান, শিল্পবন্ধু ঋদ্বিমান ও শিশুবন্ধু ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকীকে।
আজ ২১ জানুয়ারি ২০২৪ এ কলকাতায় এ সম্মাননায় ভূষিত হবেন তিনি।
ইতোপূর্বে এই জীবন কৃতি সম্মান প্রাপ্ত হন উপমহাদেশের খ্যাতিমান রতন থিয়াম ও বাউল সমাজ্ঞী পার্বতী বাউল।
ঋদ্ধিমান নাট্যব্যক্তিত্ব লিয়াকত আলী লাকী বাংলা নাটককে আন্তর্জাতিক পর্যায়ে এবং বাংলাদেশে নাটকের প্রকাশকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। পাশাপাশি শিশু নাটককে আন্তর্জাতিক ও দেশীয় পরিসরে ভিন্নমাত্রা প্রদান করার নিরলস প্রচেষ্টাকে স্বীকৃতি স্বরূপ সুখচর পঞ্চম খ্যাতিমান অভিনেতা, নির্দেশক, সংগঠক, গণসঙ্গীত শিল্পী ও নাট্যব্যক্তি লিয়াকত আলী লাকীকে তাদের জীবন কৃতি সম্মান প্রদান করছে।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments