রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন (আউয়ার) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লিমন হোসেন সরদার বিষপানে আত্মহত্যা করেছে। সে সম্প্রতি অনুষ্ঠিত বিদ্যালয়ের এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফরমফিলাপ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় হতাশা থেকে রোববার সকালে বিষপান করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মঙ্গলবার দুপুরে লিমন মারা যায়। লিমন উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের
মধ্য আউয়ার গ্রামের মৃত আনোয়ার হোসেন সরদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে ,এসএসসির টেস্ট পরীক্ষায় একটি বিষয় ছাড়া বাকী সব বিষয়ে ফেল করা নিয়ে মায়ের গালমন্দ,ফরম ফিলাপে স্কুল কর্তৃপক্ষের অস্বীকৃতি ও এ বিষয় নিয়ে সহপাঠি প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় মনোঃকষ্টে লিমন আত্মহত্যা করে।
লিমনের প্রাথমিক স্কুল জীবনের প্রাইভেট শিক্ষক মুক্তা বেগম জানান, এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণে রাজি না হওয়া এবং এ বিষয় নিয়ে লিমনকে তার মা গালমন্দ করায় সে বিষপানে আত্মহত্যা করে। এ প্রসঙ্গে সৈয়দকাঠি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাহমুদ মাহাবুব মাষ্টার জানান., এসএসসির টেস্ট পরীক্ষায় অকৃতকার্যদের বিষয়ে সিন্ধান্ত নেওয়ার জন্য মঙ্গলবার ( ৭ নভেম্বর) বিকালে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু তার পূর্বেই লিমনের এভাবে মৃত্যু মেনে নেওয়া যায়না এবং
খুবই বেদনাদায়ক। তবে তার আত্মহত্যার পিছনে অন্য একটি ঘটনা রয়েছে বলে তিনি জানতে পেরেছেন বলেও জানান।
লিমনের বড় চাচা ওসমান গণি সরদার জানান ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের অনুমতি পেতে চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী জানান, লিমনের আত্মহত্যার কারন উদঘাটনে তদন্ত করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments