মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে একটি গ্যারেজে অগ্নিকাণ্ডে পাঁচটি গাড়ি পুড়ে গেছে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে পাশের বহুতল ভবনেও।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর বরেন্দ্র কলেজ সংলগ্ন এ অগ্নিকাণ্ড ঘটে। এতে কোনো হতাহত ঘটেনি।
রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোরে নগরীর বরেন্দ্র কলেজ সংলগ্ন একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। পরে আগুন পার্শ্ববর্তী ১২ তলা ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো করা যায়নি।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন,ধোঁয়ায় একজন অজ্ঞান হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফায়ার ফাইটাররা ভবনের ছাদে আশ্রয় নেওয়া অন্তত ১০ জনকে নিরাপদে উদ্ধার করেছে এবং ভবনে থাকা অন্যরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
রফিকুল ইসলাম বলেন, আগুনে কার কেয়ার সেন্টারে থাকা পাঁচটি গাড়ি, একটি নবনির্মিত কমিউনিটি সেন্টার এবং ভবনের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির দেওয়ালে ফাটল তৈরি হয়েছে এবং ভবনটি ঝুঁকিপূর্ণ হয়েছে কিনা তা তদন্ত করতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments