ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি যুক্তরাজ্যের অক্সফোর্ডশায়ারের রক্সটন কলেজে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি স্কলার্স এন্ড পার্লামেন্টারিয়ান্স-এর ১৫তম ওয়ার্কশপে যোগ দিতে ২৮ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০.১৫ মিনিটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
উল্লেখ্য, সফরকালে স্পীকার লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। এছাড়া, সিপিএ-র বর্তমান মহাসচিব ও সাবেক মহাসচিবের সাথে বৈঠক, যুক্তরাজ্যের সাংসদগণ ও লর্ডগণের সাথে বৈঠক, রয়েল জিওগ্রাফিক সোসাইটি, ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে বৈঠক ইত্যাদি অনুষ্ঠানে স্পীকারের অংশগ্রহণের কথা রয়েছে। যুক্তরাজ্য সফর শেষে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উদ্যোগে ইউএন ওমেন, ইউনিসেফ, ইউএনডিপি, ইউএনওপিএস-এর সাথে কয়েকটি বৈঠকে অংশগ্রহণের উদ্দ্যেশ্যে ৬ আগস্ট ২০২২ স্পীকার নিউইয়র্কের উদ্দেশ্যে যুক্তরাজ্য ত্যাগ করবেন বলে আশা প্রকাশ করা যাচ্ছে।
সফর শেষে স্পীকারের ১৮ আগস্ট ২০২২ দেশে ফেরার কথা রয়েছে।
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণা করা হবে। শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিনের পদত্যাগে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় গণমাধ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার হিসেবে দায়িত্ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবিধান অনুযায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে তিন ...
সব মন্তব্য
No Comments