রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল আই"র সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি রুমি সাঈদ (৫৯) আর নেই। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তিনি দীর্ঘ দিন ধরে স্ট্রোক, ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ ছেলে ও ২ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম রুমি সাঈদ বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক প্রয়াত কাজী সাইদুর রহমানের মেঝ ছেলে।
এদিন (বুধবার) বাদ মাগরিব বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তাঁর মৃত্যুতে বানারীপাড়ার সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments