ডেস্ক রিপোর্ট: পশ্চিম মধ্য সাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভরি নিন্মচাপটি আরও উত্তর উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণীঝড় মিধিলে পরিনত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বেলা তিনটায় উপকূল অতিক্রম করেছে এবং পটুয়াখালী ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে গভীর নিন্মচাপে পরিনত হয়েছে।এটি বৃষ্টি ঝড়িয়ে ক্রমন্বয়ে আরও দুর্বল হতে পারে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায বায়ুর চাপ পার্থক্যের আদিক্য বিরাজ করছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গনমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
আবহাওয়া অফিস জানায়, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সমুদ্র সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
চট্টগ্রাম ও কক্সবাজর সমুদ্র বন্দরকে ৬ নম্বর সংকেত নামিয়ে ৩ নম্বর সমুদ্র সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল , চট্গ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩ ) ডিগ্রি হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (২-৩) ডিগ্রী বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় বাতাসের দিক ও গতি পূর্ব/উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ ঢাকায় বাতাসের আপেক্ষিপ আদ্রতা ছিল ৯২%।
আজ ঢাকায় সূর্যস্ত সন্ধ্যা ০৫টা ১২ মিনিট।
আগামীকাল ঢাকায় সূযোদয় ভোর ০৬টা ১৫ মিনিটি।
পরবর্তী ৫ দিনে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
বরিশাল অফিস: দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, ‘আমাদের অদ্ভুত দেশ। অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর। তারা নানা ...
স্টাফ রিপোর্টার: সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
সব মন্তব্য
No Comments