বরিশাল অফিস: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক,এমপি বলেছেন, বর্তমান সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। শহরে,গ্রামে সর্বত্র তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে। শিক্ষাসহ দেশের প্রতিটি খাতে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা আজ দৃশ্যমান। আজকের শিক্ষার্থীদের সঠিক পরিচর্যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে। সুস্থ সুন্দর শিক্ষিত সমাজ গড়তে শিক্ষার্থীদের মনযোগ দিয়ে লেখা পড়া করে দেশের জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মেধার লালন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
আজ বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ "মোফাজ্জল হোসেন খান বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৩" অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ায় আজ সারা দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিপ্লব ঘটেছে।। শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বই, শিক্ষা উপকরণ প্রদান করে হচ্ছে। গরীব মেধাবী শিক্ষার্থীরা বই ক্রয় ও টাকার অভাবে যাতে লেখাপড়া করা থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার বিনামূল্যে বই বিতরণ করছে এবং উপবৃত্তি চালু করেছে। আজকের শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। ২০৪১ সালের উন্নত স্মার্ট বাংলদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ কে ভোট দিয়ে পুনরায় সরকার গঠণের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ।
তিনি আরো বলেন,শিক্ষার্থীদের মূল্যবোধ সমৃদ্ধ ও মানবিক মানুষ হওয়া প্রয়োজন আছে। দেশ গঠনে মানবিকতা থাকতে হবে। একজন শিক্ষার্থীদের মধ্যে যেমন মেধা থাকা প্রয়োজন, তেমনি মূল্যবোধ, দেশাত্ববোধ, মানবিকতা, সামাজিকতা থাকতে হবে।বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে বাংলাদেশ। পড়া- লখার পাশাপশি খেলাধুলা করলে মেধা বিকশিত হয়। শরীর স্বাস্থ্য ও মন ভালো থাকে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল অঞ্চল এর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার ফয়সাল জামিল, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, বরিশাল জেলা পরিষদের সদস্য মোঃশহিদুল ইসলাম ইটালি শহিদ, বরিশাল সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃতৌহিদুল ইসলাম বাদশা ও বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমাহাবুবুর রহমান মধু।
যশোর অফিস: চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ (২৩ জুলাই) আনুমানিক ভোর ৪ টার দিকে বিজিবির চুয়া ...
ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন ফের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২২ জুলাই ২০২৬ তারিখে সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে একটি পোস্টে দাবি করা হয় ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে চ ...
সব মন্তব্য
No Comments