ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন,, বর্তমান সরকারের আমলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে নির্লজ্জ দলীয়করণ হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ দমন এবং নির্বাচনের সময় সরকারদলীয় এজেন্ডা বাস্তবায়নে যথেচ্ছ ব্যবহারের মাধ্যমে আমাদের পেশাদার বাহিনীগুলোকে বিতর্কিত করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার এবং রাষ্ট্রীয় মদদে গুমের অভিযোগের কারণে আন্তর্জাতিকভাবে সমালোচিত বর্তমান সরকার।
তিনি বলেন, গতকাল রাজধানীর একটি অনুষ্ঠানে র্যাব প্রধানের উপস্থিতিতে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য জাতির জন্য লজ্জার। আমরা মনে করি, র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে কার্যকর উদ্যোগ গ্রহণে সরকার উদাসীন।
আজ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
প্রকৃত দায়বদ্ধতার উন্নয়ন ছাড়া র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না বলে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্যের প্রেক্ষিতে তিনি এ বিবৃতি প্রদান করেন।
ববি বলেন, পেশাদারিত্ব এবং নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের সুযোগ প্রদানের পরিবর্তে রাজনৈতিক নীল নকশা বাস্তবায়নে র্যাব বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করলে দেশের ইমেজ আবারও মারাত্বকভাবে ক্ষুন্ন হবে। কলাবাগান মাঠ রক্ষা আন্দোলনকারীকে থানায় ধরে নিয়ে যাওয়া বা রাজপথে গুলি না পেয়ে পুলিশের একজন এডিসির সহকর্মীকে প্রকাশ্যে চড় মারা সবকিছুই গণতান্ত্রিক পরিবেশের জন্য অশনিসংকেত।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments