বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড নিবাসী, উজিরপুর বি এন খান কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ’৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শফিকুল ইসলাম (৭১) ইন্তেকাল করেছেন।
সোমবার, ৬ জুলাই ভোরে ঢাকার মালিবাগে ছেলের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও সোরিয়াসিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি একমাত্র ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক শফিকুল ইসলাম বানারীপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সদ্য প্রয়াত মাহমুদা বেগমের স্বামী এবং উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখনের ছোট ভগ্নিপতি।
সোমবার বাদ এশা জানাজা শেষে উপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। প্রসঙ্গত, বিধান অনুযায়ী সূর্যাস্তের পরে গার্ড অব অনার দেওয়ার সুযোগ না থাকায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই ’৭১-এর রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
এদিকে তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments