মো: ইকবাল হোসেন: দীর্ঘ ১৯ বছর সাফল্য ও গৌরবে শিক্ষার আলো ছড়াচ্ছে গোপালগঞ্জ সদর পোস্ট অফিস মোড়ে উদয়ন রোডে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টার। ২০০৪ সালে থেকে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো জ্বালাতে নিরলসভাবে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির পরিচালক জাহাঙ্গীর কবির টিপু।
গ্লোবাল এডুকেশন সেন্টারে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মনোরম পরিবেশে পাঠদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানটিতে পাঠদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পড়ুয়া অদম্য মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীরা। যারা ক্লাস নিয়ে নিজেদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি অসুস্থ বৃদ্ধ পিতামাতার খেদমতের সুযোগ পায়।
শিক্ষা প্রতিষ্ঠানটিতে বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস নেয়া হয়। প্রতিটি অধ্যায় শেষে পরীক্ষা গ্রহণ সহ সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের মেধা যাচাই করে তাদের মেধা বিকাশে বদ্ধপরিকর প্রতিষ্ঠানটি। অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ আর্থিক সুবিধা।
সম্প্রতি গ্লোবাল এডুকেশন সেন্টারে স্বল্প বেতনে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২৯ অক্টোবর, শনিবার সকালে অনুষ্ঠিত হবে এইচএসসি ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস। ১ নভেম্বর, মঙ্গলবার
সকাল-বিকাল দুই শিফটে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
গ্লোবাল এডুকেশন সেন্টারে পড়ুয়া এক শিক্ষার্থীর মা বলেন, ভার্সিটির ছাত্ররা এডুকেশন সেন্টারে ক্লাস নেন। পরিচালকের আধুনিক শিক্ষার দিকনির্দেশনায় লেখাপড়ার মান খুবই উন্নত। আমার সন্তান গত অর্ধ-বার্ষিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে।
এবিষয়ে গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক জাহাঙ্গীর কবির টিপু বলেন, মেধাবী, অসহায় ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে পেরে ভালো লাগে। শিক্ষার্থীদের জিপিএ ৫ অর্জন সহ আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে আপ্রাণ চেষ্টা করি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments