কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় শুরু হয়েছে নাইট,শর্ট পিস ক্রিকেট টুর্ণামেন্ট। শেখ ফজলুল হক মনি স্মৃতি পরিষদের উদ্যোগে উপজেলার বালিয়তলী ইউনিয়নের বাবলাতলা বাজার সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে মোট ১০ টি দল অংশগ্রহন করবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.ড.শামীম আল সাইফুল সোহাগ প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে নাইট,শর্ট পিস ক্রিকেট খেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন। এ অনুষ্ঠানের সভপতিত্ব করেন সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগ আওয়ামীলীগ সভাপতি মো. আনছার উদ্দিন মুন্সি। এ সময় বালিয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, রাঙ্গবালী উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক আবুল বাসার তোতা,বড় বাইশদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, চর মোন্তাজ ইউনিয়ন যুবলীগ সাধার সম্পাদক রিপন মৃধা বালয়াতলী ইউনিয়ন পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম সুমন মৃধা, রিয়াজ উদ্দিন তালুকদার, মহিলা সদস্য মোসা. মর্জিনা বেগম, শেখ ফজলুল হক মনি স্মৃতি পরিষদের সভাপতি মো.তুহিন হোসাইনসহ যুবলীগ নেতা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে কেন্দ্রীয় যুবলীগ নেতা একই ইউনিয়নের সূর্যমুখি যুব উন্নয়ন সমিতির ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে যোগ দেয়। সেখানে তিনি বক্তব্য রাখেন। সভা শেষে ওই সমিতির উন্নয়নের লক্ষ্যে নগত অর্থ প্রদান করেন তিনি।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments