স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল হক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন,গত ১৭ বছরে আওয়ামী লীগ যা করেছে, আপনাদেরকে তার উল্টোটা করতে হবে। কারন আপনারা যদি আওয়ামী লীগের মতো সেই ভূল করেন,তাহলে এদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না।
তিনি বলেন, যে আওয়ামীলীগ এর লোকেরা বিএনপিতে ঢুকে নব্য বিএনপি হয়েছে,আপনারা যারা দলে রয়েছেন- আপনাদের হাত ধরেই তারা অনুপ্রবেশ করার চেষ্টা করছে।এদের বিষয়ে সতর্ক থাকুন,কারন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। তারা (আওয়ামী লীগ) এসব বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করার পাঁয়তারা করছে।
চাঁদাবাজি লুটপাট ও দখলদারির কোন ক্ষমা নেই উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,যেখানে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি দেখবেন সাথে সাথে তাদেরকে প্রতিরোধ করতে হবে। তাদেরকে দৃঢ় ভাবে মোকাবেলা করতে হবে। প্রয়োজনে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।বিশৃঙ্খলা মুক্ত সমাজ গড়তে পারলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।
আজ সোমবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ৬ নম্বর ওয়ার্ডের আলব্দী গ্রাম ও মিরপুর সাড়ে এগার নম্বর এলাকায় ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনগণের মাঝে লিফলেট বিতরণকালে আমিনুল হক তার বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবকবদল ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, মহিলাদল নেত্রী লাভলী বেগম,সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন,
পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান,রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক,সিনিয়র যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক,যুগ্ম আহবায়ক শেখ হাবিবুর রহমান হাবিব,খায়রুল আলম নয়ন,যুবদল পল্লবী থানার সভাপতি হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,ঢাকা মহানগর উত্তর জাসাস এর যুগ্ম আহবায়ক এ্যাড আসরাফ আলী লিটন সহ স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দুপুরে রুপনগর থানা ছাত্রদল স্বেচ্ছাসেবকদল ও যুবদলের আয়োজনে রুপনগর ট ব্লকে ইসলামিয়া স্কুল প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত বছরগুলোতে দেশ থেকে যেভাবে সম্পদ পাচার হয়েছে, তাতে সরকার বড় চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে। ধ্বংসপ্রাপ্ত অর্থনী ...
স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়া নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শুক্রবার, ১৭ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাজ্যসভায় পরপর উইকেট পতনে আরও চাপে পড়ল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অভিনেত্রী-সাংসদ কোয়েল মল্ ...
স্টাফ রিপোর্টার: স্বাধীনতা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা ও জাসদের এককালীন সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ ১৬ জুলাই ২০২ ...
সব মন্তব্য
No Comments