স্টাফ রিপোটার: বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কর্তৃক আয়োজিত কক্সবাজারের উখিয়ায় মাসব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বস্ত্র মেলা পরিদর্শন করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা। গতকাল রাতে উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী এ মেলাস্থল পরিদর্শন শেষে আলোচনা সভায় যোগদেন কেন্দ্রীয় নেতারা। বিপিজেএফ উখিয়া উপজেলা শাখার সভাপতি আরফাত চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল)। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিপিজেএফের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, আমানুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, সাংগঠনিক সম্পাদক পলাশ বড়–য়া, সাংস্কৃতিক সম্পাদক, আমিনুল হক আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আজমেরী সুলতানা।
অনুষ্ঠানে বিপিজেএফ সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) বলেন, উখিয়ার মানুষ মানবতার জন্য দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও সুনাম কুড়িয়েছেন। এক কথায় মানবতার জন্য উখিয়া বিশ্বের কাছে পরিচিত। আয়োজিত মেলা উৎসব মুখর পরিবেশে চলছে যা উখিয়ার ইতিহাসে অন্যন্য। সাংবাদিকতার পাশাপাশি এমন আয়োজন আসলেই প্রশংসার দাবিদার।
বিপিজেএফ সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দ বলেন, রোহিঙ্গাদের সেদিনগুলোর ভয়াবহ চিত্র বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছিল উখিয়ার সাংবাদিকরা। এদিকে দীর্ঘদিন পর মেলা অনুষ্ঠিত হওয়ায় সন্ধ্যায় যেমন মানুষ বিনোদন উপভোগ করছে তেমনি একত্রিত হচ্ছে। এছাড়াও মানুষের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরেছে। এসময় বিপিজেএফ উখিয়া উপজেলা কমিটিকে মডেল ঘোষণা করে প্রশংসাপত্র প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
এতে বিপিজেএফ উখিয়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল আজিজ, সহ-সভাপতি আব্দুল আল জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন নেছা তানিয়া, কোষাধ্যক্ষ এইচকে রফিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহাত, দপ্তর সম্পাদক শাহেদ হোছাইন মুবিন, আলাউদ্দিন সহ মেলায় আগত বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার নারীপুরুষ অংশগ্রহন করেন।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments