ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ শুক্রবার ( ২৯ আগস্ট ২০২৫) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গতকাল ২৮ আগস্ট ২০২৫ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের গোলটেবিল আলোচনা সভায় ‘জুলাই যোদ্ধার’ নামে একদল চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক মব সৃষ্টি করে সভা পÐ করা এবং আয়োজক ও আলোচক অতিথিদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনা এবং মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে অশ্লীল ¯েøাগান দেওয়া, দিনাজপুরের ‘জীবন মহল’ বিনোদন কেন্দ্রে হামলা-ভাঙচুরসহ সারাদেশে অব্যাহত মব সন্ত্রাসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, ’২৪ এর গণ অভ্যুত্থানের পর থেকেই একদল চিহ্নিত গোষ্ঠী মব সন্ত্রাস সৃষ্টি করে বিচারক, শিক্ষকদের পদত্যাগে বাধ্য করানো, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নসমূহ ধ্বংস করা, মাজার ভাঙা, বাউল আখড়ায় হামলা, সংখ্যালঘুদের বাড়ি-ঘর, আদিবাসীদের উপর হামলা, উপসনালয়ে হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাÐ চালিয়ে আসছে আর এদের প্রধান টার্গেট হলো মুক্তিযুদ্ধ। অন্তর্বর্তী সরকার মব সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ না নিয়ে সরকারের নানা মহল ‘প্রেসার গ্রæপ’ ইত্যাদি বলে প্রকারান্তরে মব সন্ত্রাসীদের উৎসাহিত ও পৃষ্ঠপোষকতা করছে বলে জনগণ মনে করে।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, ছাত্র-শ্রমিক-কৃষক যখন ন্যায় সংগত আন্দোলন করে, তখন আর্মি-পুলিশ র্যাব দিয়ে লাঠি পেটা করে, টিয়ারগ্যাস, গুলি করে তাদের দমন করে। অথচ মব সন্ত্রাসীেেদর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না, গতকালও রিপোর্টার্স ইউনিটিতে মব সন্ত্রাস করে ‘মঞ্চ ৭১’ এর আলোচনা সভা পÐ ও আয়োজক, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাদের ওপর যারা হামলা করলো, লাঞ্ছিত করলো তাদের গ্রেপ্তার না করে আয়োজক, অতিথিদের গ্রেপ্তার করে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হলো। এ ঘটনায় প্রমাণ হয়, সরকারের প্রশ্রয়ে পৃষ্ঠপোষকতায়ই সারাদেশে মব সন্ত্রাস পরিচালিত হচ্ছে।
বিবৃতিতে তিনি বলেন, গতকাল যারা মব সন্ত্রাস করেছে তাদের ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাদের নাম, পরিচয়ও বেরিয়েছে। জামায়াতের আমিরের পিছনে দাঁড়ানো এবং ছাত্র শিবিরের ডাকসু ভিপি প্রার্থীর সাথে মব সন্ত্রাসে নেতৃত্ব দানকারীর ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। এ থেকে মব সন্ত্রাসীদের আসল উদ্দেশ্য বুঝা যায় যে তাদের মূল আক্রোশ মুক্তিযুদ্ধ এবং সংবিধান এর প্রতি।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, যদি কোন ব্যক্তির সম্পর্কে রাষ্ট্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ থাকে বা কারো বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স থাকে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু সেটা করবে আইন শৃঙ্খলা বাহিনী। কোন ব্যক্তি বা গোষ্ঠী মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নিতে পারে না।
বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের চেতনা হলো অবাধে নির্বিঘেœ সকলের মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু কারো সভা-সমাবেশ, সেমিনারে হামলা করা, মব সৃষ্টি করে পÐ করা জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।
বিবৃতিতে তিনি মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি এবং মব সন্ত্রাসকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সাথে পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় না দিয়ে মব সন্ত্রাস বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদ ঈদযাত্রা, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, বিচারহীনতা, রাজনৈতিক সহিংসতা ও সামাজিক অবক্ষয় নিয়ে আজ বিজয়নগরস্থ এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সং ...
ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার-এর হার্টে পরপর দুটি রিং সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় ...
রংপুর অফিস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, শিশু রামিসাকে শুধু ধর্ষণই করা হয়নি, বরং নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন বর্বরোচিত হত্যাকাণ্ড জাতির ...
সব মন্তব্য
No Comments