ফিফার শাস্তির মুখে মেসির দল
স্টাফ রিপোর্টার: বুধবার রাতে ফিফা বিশ্বকাপের শেষ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় "Las Malvinas Son Argentinas" — “ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার” — লেখা একটি রাজনৈতিক ব্যানার মাঠে প্রদর্শন করেছেন। ফিফার স্টেডিয়াম আচরণবিধি অনুযায়ী স্টেডিয়ামের ভেতরে রাজনৈতিক, আপত্তিকর বা বৈষম্যমূলক ব্যানার, পতাকা বা পোশাক প্রদর্শন নিষিদ্ধ থাকায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও টটেনহ্যামের সাবেক মিডফিল্ডার জিওভানি লো সেলসো হাসিমুখে ব্যানারটি ধরে দর্শকদের দিকে হাত নাড়েন। নিকোলাস ওতামেন্দি ও ক্রিস্টিয়ান রোমেরোকেও ব্যানার হাতে উদযাপন করতে দেখা গেছে। ব্যানারটি কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গ্যালারি থেকে ছুড়ে দেওয়া ব্যানারটি খেলোয়াড়রা কুড়িয়ে নিয়ে প্রদর্শন করেন।
ব্রিটিশ দৈনিক দ্য সান ও দ্য টাইমস জানায়, মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস ম্যাচ শেষে সাক্ষাৎকারে বলেন, “ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সবসময় আর্জেন্টিনারই থাকবে।” আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল এক্স-এ লিখেছেন, “ফকল্যান্ড আর্জেন্টিনার! স্টেডিয়ামে ব্যানার আনা নিষিদ্ধ করেছিল, কিন্তু ওরা ভুলে গেছে আমরা এগুলো রক্তে ও হৃদয়ে বহন করি।”
ফিফার নিয়ম অনুযায়ী, সরঞ্জাম বা পোশাকে কোনো রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি থাকা যাবে না। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বিধিতেও বলা আছে, নিয়ম ভঙ্গ করলে খেলোয়াড় ও দলকে প্রতিযোগিতা আয়োজক, জাতীয় ফুটবল সংস্থা বা ফিফা শাস্তি দিতে পারবে। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের জন্য আর্জেন্টিনাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবারও আর্থিক জরিমানাসহ শাস্তির মুখে পড়তে পারে লিওনেল মেসির দল।
ব্রিটিশ ব্যবসায়মন্ত্রী পিটার কাইল বিবিসি রেডিওতে বলেন, ফিফার উচিত ঘটনাটির “যথাযথ তদন্ত” করা। তিনি ইংল্যান্ড দলের সংযমের প্রশংসা করে বলেন, রাজনীতিকে বিশ্বকাপ থেকে আলাদা রাখা উচিত। আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মোন্তেওলিভা ম্যাচের আগেই সতর্ক করেছিলেন যে উসকানিমূলক রাজনৈতিক বার্তাসম্পন্ন পতাকা বা ব্যানার স্টেডিয়ামে ঢোকানো যাবে না।
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্রিটেন ও আর্জেন্টিনার বিরোধ দীর্ঘদিনের। ১৯৮২ সালে দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধে ৬৪৯ জন আর্জেন্টাইন ও ২৫৫ জন ব্রিটিশ সেনা নিহত হন। ব্রিটেন দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং বাসিন্দাদের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ ব্রিটেনের অংশ হয়ে থাকার পক্ষে মত দিয়েছে। তবে আর্জেন্টিনা দাবি করে, ১৮১৬ সালে স্বাধীনতার পর স্পেনের কাছ থেকে তারা দ্বীপপুঞ্জের উত্তরাধিকার পেয়েছে এবং ১৮৩৩ সালে ব্রিটেন অবৈধভাবে দখল করে।
মাঠের বাইরেও উত্তেজনা ছড়ায়। আটলান্টায় ম্যাচের পর ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে। এদিকে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে দশ লাখের বেশি মানুষ বিজয় উদযাপন করে। কিছু সমর্থক ইংল্যান্ডের পতাকা ও সেন্ট জর্জ ক্রস আঁকা কফিন পোড়ায় বলেও দ্য সানের প্রতিবেদনে উঠে এসেছে।
ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার ওপর শাস্তির খড়্গ ঝুলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
রফিকুল ইসলাম সুজন: ফুটবলের সর্বোচ্চ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা নামছে আগামী ১৯ জুলাই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—তিন দেশে যৌথভাবে আয়োজিত ২৩তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্ ...
স্টাফ রিপোর্টার: গতরাতে ফিফা বিশ্বকাপের শেষ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছে লিওনেল মেসি র আর্জেন্টিনা। ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্ ...
স্টাফ রিপোর্টার: আজ বুধবার আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৯০ মিনিট শেষ ...
ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও হার দিয়ে শুরু করল বাংলাদেশ। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৩২ রানে হেরেছে টা ...
সব মন্তব্য
No Comments