স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন,যারা ফ্যাসিস্ট অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন মেনে নিতে পারছে না, তারাই পরিকল্পিতভাবে দুর্গাপূজার সময় পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তিনি বলেন, রাজনৈতিকভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভাজনের চেষ্টা চলছে, যা অত্যন্ত দুঃখজনক।
বুধবার (১ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী দাবি করেন, দুর্গাপূজাকে নস্যাৎ করতে পার্শ্ববর্তী দেশ থেকে আন্তর্জাতিক চক্রান্ত চলছে। তিনি বলেন, “যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে জন্য হিন্দু-মুসলমান সবাই এক হয়ে কাজ করার শপথ নিয়েছে। আমরা চারদিক থেকে চেষ্টা করছি যেন এই উৎসবটি উৎসবমুখর পরিবেশেই সম্পন্ন হয়।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূজাকে কেন্দ্র করে সতর্কভাবে দায়িত্ব পালন করছেন।
“আমরা নিশ্চিত করছি যেন কেউ পূজাকে কেন্দ্র করে কোনো নাশকতা বা রাজনৈতিক অপতৎপরতা চালাতে না পারে। বাংলাদেশের মুখমণ্ডল যেন কেউ কলঙ্কিত করতে না পারে, সে জন্য সবাই সতর্ক রয়েছে,” — বলেন রিজভী।
বিএনপির এই মুখপাত্র বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়।”
রিজভী সকল রাজনৈতিক দল ও নাগরিকদের প্রতি আহ্বান জানান—দেশের সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করতে।
এসময় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ,বিএনপি নেতা জয়দেব,ডা:জাহিদুল কবির,ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments