ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগ থেকে সোহানা পারভীন (৩৭) নামের এক নারী সাংবাদিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল চারটার দিকে ঘরের দরজা ভেঙে হাজারীবাগ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সোহানার লাশ পাওয়া গেছে। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি বলেন, সোহানা শেরেবাংলা সড়কের একটি বাসায় থাকতেন। তাঁর ছোট ভাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি হাজারীবাগ এলাকাতেই বন্ধুদের সঙ্গে থাকেন। তবে কখনো কখনো তিনি বোনের বাসাতে এসে থাকতেন।
সর্বশেষ সোহানা অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কর্মী ছিলেন বলে জানিয়েছেন তাঁর বন্ধু রোকসানা মিলি। তিনি বলেন, সোহানা বাংলা ট্রিবিউন ছেড়েছেন বেশ কয়েক মাস হয়ে গেছে। তিনি নতুন চাকরি খুঁজছিলেন। তাঁর মা–বাবা থাকেন যশোরে।
নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনের একজন জ্যেষ্ঠ সাংবাদিক জানান, সোহানা দুই বছর আগে এই প্রতিষ্ঠানে সিনিয়র সাব–এডিটর হিসেবে কাজ করতেন।
সর্বশেষ গতকাল মঙ্গলবার দুপুরে সোহানার সঙ্গে কথা হয়েছিল জানিয়ে রোকসানা মিলি বলেন, স্বাভাবিকভাবেই তাঁর সঙ্গে কথা হয়েছিল। অস্বাভাবিক কিছু মনে হয়নি। পরে আর তাঁর সঙ্গে কথা হয়নি। অন্য এক বন্ধু গতকাল রাত থেকে সোহানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। যোগাযোগ করতে না পেরে আজ বেলা আড়াইটার দিকে ওই বন্ধু বাসায় এসে দেখেন, ভেতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখা যায়, সোহানা পারভীন বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আছেন।
-প্রথমআলো
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments