স্টাফ রিপোর্টার: মিল্কভিটার পরে এবার বেসরকারি কোম্পানিগুলোও প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, বর্তমানে খুচরা দোকানে প্রায় সব ব্র্যান্ডের প্যাকেটজাত প্রতি লিটার তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর আধা লিটারের প্যাকেটের দাম রাখা হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা।
গত আগস্ট মাসের শুরুতে দেশের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী সমবায় প্রতিষ্ঠান বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা) ব্র্যান্ডের পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ানো হয়েছিল। ৫ আগস্ট থেকে নতুন দাম কার্যকর হয়। এতে খুচরা দোকানে মিল্কভিটার প্রতি লিটার দুধের দাম হয় ১১০ টাকা। ওই সময় মিল্কভিটার ৫০০ মিলিলিটারের (আধা লিটার) স্ট্যান্ডার্ড দুধের (লো ফ্যাট) দাম ৫ টাকা বাড়িয়ে ৬০ টাকা এবং আধা লিটার টোন্ড মিল্কের দামও ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা করা হয়।
এর দেড় মাসের মাথায় বেসরকারি কোম্পানিগুলোও একই পথে হাঁটল। বাজারে আড়ং, প্রাণ, ফার্ম ফ্রেশসহ (আকিজ ডেইরি) কয়েকটি বেসরকারি কোম্পানি তরল দুধ বিক্রি করে। মূল্য বৃদ্ধির পর এসব কোম্পানির প্রতি লিটার তরল দুধ ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ফার্ম ফ্রেশ, আড়ং ও প্রাণ ডেইরির আধা লিটার প্যাকেটজাত তরল দুধ বিক্রি হচ্ছে ৫৫ টাকায়।
তরল দুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পরিবহন ব্যয়, দুধ সংগ্রাহকদের মজুরি, প্যাকেজিং সামগ্রী, গো-খাদ্য, গ্যাস-বিদ্যুৎ খরচসহ সব খাতে ব্যয় বৃদ্ধির কারণে প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় বেশি ব্যয় হচ্ছে। এ কারণে তারা দাম সমন্বয় করেছে। এর আগে মিল্কভিটা দুধের দাম বাড়ানোর সময় জানিয়েছিল, প্রতি লিটার দুধ উৎপাদনে আগের তুলনায় তাদের ১১ থেকে সাড়ে ১১ টাকা খরচ বেড়েছে। খামারি পর্যায়ে দুধের সংগ্রহমূল্যও গত ১ আগস্ট লিটারপ্রতি ৩ টাকা বাড়ানো হয়।
দুধের দাম বাড়ায় অসন্তোষ জানিয়েছেন ক্রেতারা। তাদের মতে, দৈনন্দিন পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হওয়া সত্ত্বেও ধারাবাহিকভাবে দাম বাড়ার কারণে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়ছে। খুচরা বিক্রেতারা জানান, দাম বাড়ার পর তরল দুধের বিক্রি কমেছে।
এদিকে বাজারে নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু পণ্যের দামও ঊর্ধ্বমুখী। চলতি মাসের শুরুতে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা বাড়িয়েছে কোম্পানিগুলো। দীর্ঘ সময় ধরে ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং ডিমের ডজন ১৫০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে, যা নিত্যপণ্যের বাজারে চাপ আরও বাড়াচ্ছে।
স্টাফ রিপোর্টার: দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন দামে ডিজেল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং পেট্রোল ১৬০ টাকা নির্ধারণ করা ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ আরও সহজ করতে কৌশলগত অংশীদারিত্বে এসেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান উপায় এবং স্প্লিটপে।আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় উপায়-এর ...
স্টাফ রিপোর্টার: দেশে জীবনরক্ষাকারী ওষুধ ইনসুলিনের উৎপাদন ও সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এই অর্থায়নের ফলে কোম্পানিটি তাদের ইনসুলিন উৎপাদন সক্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই দাম ...
সব মন্তব্য
No Comments