ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গতকাল সন্ধ্যা ৬:৩৫-এ কুমিল্লার হাসানপুর স্টেশনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পতিত হওয়ার কারণে ট্রেনটির সাতটি কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় আগামীকাল ১৭ এপ্রিল ঢাকা হতে চট্টগ্রামগামী ৭৮৮-সোনার বাংলা এক্সপ্রেস- ট্রেনটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের অসুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রেনটির নতুন রেক প্রস্তুত করে আগামীকালের বাতিলকৃত ট্রেনটি ১৯ এপ্রিল সকাল ৮ টায় ঢাকা স্টেশন হতে যাত্রা শুরু করবে।
প্রেক্ষিতে যেসকল সম্মানিত যাত্রীগণ ১৯ এপ্রিল পরিবর্তিত তারিখে যাত্রা করতে আগ্রহী তাদেরকে সকাল ৮টার পূর্বে ঢাকা স্টেশনে উপস্থিত হবার জন্য অনুরোধ করা হলো। অপরদিকে যে সকল যাত্রী যাত্রা বাতিল করতে চান, তারা অনলাইনের মাধ্যমেই টিকিট রিফান্ড করতে পারবেন।
ঈদে ঘরমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের সম্মানিত যাত্রীদের অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments