ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বিনোদন সাংবাদিক রুহুল আমিন ভূঁইয়াকে মোবাইল ফোনে শারীরিকভাবে আঘাত করার হুমকি দেয়ার ঘটনায় বাচসাস-এর সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে জয় চৌধুরীর এই হুমকির তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা অবগত হয়েছেন, রুহুল আমিন ভূঁইয়া তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এই হুমকির সম্মুখীন হয়েছেন। জয় চৌধুরী শুধু হুমকিতেই সীমাবদ্ধ থাকেননি, রুহুল আমিনের চাকরি খেয়ে ফেলার হুমকিসহ নানাভাবে তাকে হয়রানি করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে রুহুল আমিন পেশাগত দায়িত্ব পালন করতে এফডিসিতে নিয়মিত যাতায়াত করেন। এমতাবস্থায়, জয় চৌধুরী তাকে হুমকি দিয়ে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছেন বলে প্রতীয়মান হচ্ছে।
শুধু তাই নয়, জয় চৌধুরী গত ১০ মে বিকেলে বাচসাস সদস্য দৈনিক মানবকণ্ঠের বিনোদন সাংবাদিক রঞ্জু সরকার এফডিসিতে দায়িত্ব পালন করতে গেলে তাকে বাচসাস নির্বাচনে ‘খেলে দেব’ বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন। বাচসাস এবং বাচসাস-এর সদস্যদের সাথে এহেন ঔদ্ধত্যপূর্ণ ও মাস্তানীসুলভ আচরণ কোনো দায়িত্বশীল চলচ্চিত্র শিল্পীর কাছ থেকে কাম্য হতে পারে না। বাচসাস তার প্রতিষ্ঠালগ্ন থেকে চলচ্চিত্র সাংবাদিকতা এবং চলচ্চিত্রের উন্নয়নে সহায়ক সংগঠনের ভূমিকা পালন করে আসছে। চলচ্চিত্রের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে বাচসাস-এর সুনাম রয়েছে।
বাচসাস-এর সভাপতি ও সাধারণ সম্পাদক মনে করেন, চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গণে কর্মরত সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কাম্য। হুমকি-ধমকি দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখার অপচেষ্টা বরদাশতযোগ্য নয়। একই সঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উচিৎ, তার সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরীর ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে শিল্পী ও সাংবাদিকদের মধ্যকার পেশাগত পারস্পরিক দায়িত্ব পালনের সহায়ক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখা।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments