কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির একটি ‘পাফারফিশ’ মাছ। রবিবার সন্ধ্যায় এ মাছটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে নিয়ে আসা হয়। এটির ওজন প্রায় সাড়ে তিন কেজি। শরীরজুড়ে ছোট ছোট তিলের মতো দাগ ও কাঁটা রয়েছে। মাছটি দেখতে কৌতূহলী মানুষের ভিড় জমে আড়তে। তবে কেনার জন্য কেউ আগ্রহ দেখাননি। তবে স্থানীয়দের কাছে এটি শজারু মাছ বা তিলক পটকা মাছ নামেও পরিচিত।
স্থানীয় জেলেদের ভাষ্যমতে আগে কখনো এমন মাছ দেখেননি তারা। শুক্রবার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের শেষ বয়া এলাকায় জেলে বেল্লাল মাঝির জালে অন্যান্য মাছের সাথে বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। ফুলে থাকা আর কাঁটাওয়ালা শরীর দেখে ভয়ই পেয়েছে অনেকে।
কামাল ফিসের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, প্রথম দেখলাম এ মাছ। এই মাছ খাওয়া যায় কি না, তা জানেন না। অনেকে বলছেন, এটা নাকি বিরল প্রজাতির মাছ। অচেনা মাছটি এক নজর দেখতে অনেকেই ভীড় করেছে। তবে জেলে মাছটি আড়তেই ফেলে রেখে যান।
ওয়ার্ল্ড ফিশ বাংলাদেশ গবেষনা সহকারি মো.বখতিয়ার রহমান বলেন, এটি পাফারফিশ (চঁভভবৎভরংয) বা ফুগু মাছ নামে পরিচিত। অনেকে একে ফোলকা মাছ বা কাঁটাওয়ালা ফোলকা মাছ বলে থাকে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ও গভীর সাগরে এই মাছ মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে। এদের শরীরে এক ধরনের বিষ থাকে, যা টেট্রোডোটক্সিন (ঞবঃৎড়ফড়ঃড়ীরহ) নামে পরিচিত। মাছটির লিভার, ডিম্বাশয়, চামড়া ও অন্ত্রে এই বিষ সবচেয়ে বেশি থাকে। সামান্য পরিমাণ খেলেও হতে পারে অসাড়তা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট, পক্ষাঘাত (চধৎধষুংরং), এমনকি মৃত্যুও। ঠিকমতো প্রসেস করতে না পারলে রান্নার পরও এই বিষ থেকে যায়। তাই কখনোই এই মাছ খাওয়া উচিত নয়। তবে, কিছু দেশে যেমন জাপান বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শেফরা এই মাছ রান্না করে বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি হয় বলে এই গবেষক জানান ।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments