দুস্থদের মাঝে খাদ্য-বস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন তাঁর সঙ্গে ছিলেন।
এছাড়া দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মীর আবদুস সালাম, মাসুম আহমেদ তালুকদার, সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশীদ হাবিব, আমিনুর হক, এসএম জাহাঙ্গীর, রফিকুল আলম মজনু, শিরিন সুলতানা, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আরিফা সুলতানা রুমা, মীর সরফাত আলী সপু, রফিকুল ইসলাম, শফিকুল আলম মিল্টন ও রফিকুল ইসলাম বাচ্চুসহ কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দলীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি খেলার মাঠের সামনে দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করেন তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর ১৬টি স্থানে ধারাবাহিকভাবে এসব বিতরণ কর্মসূচি চলবে।
দিবসটি ঘিরে সারাদেশে আলোচনা সভা, দোয়া মাহফিল, শ্রদ্ধা নিবেদন ও দুস্থদের মধ্যে সামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এরপর থেকে প্রতিবছর দিনটিকে শাহাদাতবার্ষিকী হিসেবে পালন করে আসছে বিএনপি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের জনগণের স্বার্থ বিব ...
স্টাফ রিপোর্টার: প্রস্তাবিত ৯ম জাতীয় পে স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। এখন অপেক্ষা শুধু গেজেট জারির। নতুন বেতন কাঠামো সংক্রান্ত আদেশ এ সপ্তাহের মধ্যে জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ (বুধবার) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পীকারের ক ...
স্টাফ রিপোর্টার: আজ (বুধবার) ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় আগমন করেন।মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ...
সব মন্তব্য
No Comments