উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে একই দিনে এক নারীসহ দুই জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার শিকারপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত দুলাল গোলদারের ছেলে সুজন গোলদার (২৬) রহস্যজনক ও পূর্ব জয়শ্রী গ্রামের মজনু হাওলাদারের স্ত্রী খাদিজা বেগম (৫০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সুজন গোলদার ও তার মা মার্থা গোলদার একই ঘরে বসবাস করতেন এবং অত্যন্ত হতদরিদ্র। সুজন গোলদার মাদকাশক্ত ও ভবঘুরে ২৮ অক্টোবর ভোর রাত সাড়ে ৪টায় তার মা ডাক চিৎকার দিয়ে তার ছেলের মৃত্যুর ঘটনা এলাকাবাসীকে অবহিত করে। সে আরো জানায়, ওইদিন সন্ধ্যায় তার ছেলে ঘরের পাশে একটি পুকুরে পড়ে যায়। উদ্ধার করে ঘরের মধ্যে শুইয়ে রাখলে তার মুখে বিষের গন্ধ পান। চিকিৎসার জন্য স্থানীয়দের বললেও কেউ এগিয়ে আসেনি। ১৫ বছর পূর্বে এভাবেই তার বড়ছেলের রহস্যজনক ভাবে মৃত্যু হয়। এদিকে পূর্ব জয়শ্রী গ্রামের ৩ সন্তানের জননী খাদিজা বেগম ভোর ৫টায় রানśা ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার স্বামী দেখতে পায়। তার স্বামী মজনু হাওলাদার জানান, তার স্ত্রী দীর্ঘদিন পর্যন্ত মানসিক রোগী ছিলেন। ভোর রাতে একই সাথে দুজনে নামাজ পড়েছেন। নামাজ শেষে তিনি ঘুমিয়ে পড়লে কিছুক্ষণ পর তার স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকার শুরু করেন। নিহত খাদিজা বেগমের ভাই শাখাওয়াত হোসেন জানান, তার বোন মানসিক রোগী ছিলেন। এর পূর্বেও একাধিকবার একই ঘটনা ঘটাতে চেয়েছিলেন। মৃত্যু নিয়ে কোন পক্ষেরই অভিযোগ উত্থাপিত হয়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, সুজন গোলদারের লাশ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং খাদিজা বেগমের ভাই, স্বামী ও ছেলে মেয়েদের কোন অভিযোগ না থাকায় ও স্থানীয় গণ্যমান্যদের অনুরোধে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে চায় ভারত। দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার ভেতরে থেকে দ্বিপক্ষীয় সব বিষয় নিয়ে আলোচনায় ভারত প্রস্তুত। আজ মঙ্ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
সব মন্তব্য
No Comments