ডেস্ক রিপোর্ট: যে ৯৬টি দেশ ভারতের টিকা সনদের স্বীকৃতি দিয়েছে তাদের মধ্যে রয়েছে- কানাডা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, সুইজারল্যান্ড, সুইডেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, ফিনল্যান্ড, পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, বেলজিয়াম, আয়ারল্যান্ড, স্পেন, ব্রাজিল, তুরস্ক, বুলগেরিয়া, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালি, ঘানা, সিয়েরা লিয়েন, অ্যাঙ্গোলা এবং নাইজেরিয়া।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে, ভারতের কোভিড-১৯ টিকা গ্রহনকারীর সংখ্যা ১০৮ কোটি ৪৭ লাখ ছাড়িয়ে গেছে।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া বলেছেন, “ভারতীয় টিকা সনদের বিষয়ে ৯৬ টি দেশের স্বীকৃতিদানের মাধ্যমে ভারতের টিকাদান প্রক্রিয়ার প্রতি সমর্থন প্রতিফলিত হয়েছে।”
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ পর্যন্ত কোভিড-১৯ এর বিরুদ্ধে আটটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের তালিকায় (ইইউএল) অন্তর্ভূক্ত করেছে যার মধ্যে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড হচ্ছে ভারতীয় টিকা।
মন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন সনদের পারস্পরিক স্বীকৃতির জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখছে যাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয়ভাবে অনুমোদিত টিকা গ্রহনকারীরা কোন ঝামেলা ছাড়াই বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলীয় নেগোম্বো কারাগারে দুই মাদক চক্রের বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৬ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। নিহতদের মধ্যে সাতজন কারারক্ষীও রয়েছেন বলে জানিয়েছে কর্ত ...
স্টাফ রিপোর্টার: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশন থেমে গেল শেষ ষোলোতেই। ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে সেলেসাওরা। আর এই জয়ে ...
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে আক্ষেপ করে বলেছেন, তিনি অন্তত আটটি যুদ্ধ মিটমাট করলেও নোবেল শান্তি পুরস্কার পাননি। শুক্র ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা রোববার (৫ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়েছে। এতে রেকর্ডসংখ্যক মানুষের সমাগম হয়। ইরানের রা ...
সব মন্তব্য
No Comments