স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিবেশবান্ধব মাইক্রোওয়েব বেইসড অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ আগস্ট ২০২৩) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ আধুুনিক ওয়েস্ট ম্যানেজমন্টে প্লান্টের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের সব কিছুই সর্বাধুনিক। আজ উদ্বোধিত এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট পরিবেশনবান্ধব। পাশাপাশি এ মেশিন দিয়ে অল্প সময়ে অনেক বেশী মেডিকেল বর্জ্য প্রোপার ম্যানেজমেন্ট করা যাবে। এ সুপার স্পেশালাইজড হাসপাতালে আগত সেবা প্রত্যাশী মানুষের প্রত্যাশা অনেক বেশী। সেবা প্রার্থীদের প্রত্যাশা পূরণে সকলকে আন্তরিক হতে হবে।
তিনি বলেন, সুপার স্পেশালাইজড হাসপাতালের সেবাদানের কাজে নিয়োজিতদের সব সময় রোগীদের সাথে ভাল ব্যবহার করতে হবে। চিকিৎসক, নার্স ও সংশ্লিস্টরা যেন রোগীর প্রতি যত্মবান হতে হবে। যার যার কাজ নিষ্ঠার সাথে করলেই সেবাপ্রার্থীদের কোন অভিযোগ অনুযোগ থাকবে না। আমি বিশ্বাস করি, সুপার স্পেশালাইজড হাসপাতালের সবাই ভালভাবে নিজ নিজ কাজ করে চলেছেন।
সুপার স্পেশালাইজড হাসপাতালে পরিবেশবান্ধব অত্যাধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্টটি মাইক্রোওয়েব বেইসড মেডিক্যাল ওয়েস্ট ডিসপোসাল সিস্টেম। এটিতে ইলেক্ট্রিক ওয়েবের মাধ্যমে ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়ে থাকে। যার ফলে মেডিকেল বর্জ্যপ্রায় শতভাগ ম্যানেজমেন্ট হয়ে থাকে। এ প্রক্রিয়া একটি চেম্বারের ভিতরে করা হয় বলে ক্ষতিক্ষর কোন কিছু বাইরে ছড়িয়ে পড়তে পারে না। এ প্লান্টের প্রতি ব্যাচে ৯০ কেজির মত বর্জ্য ৩০ মিনিটেই ম্যানেজমেন্ট করা সম্ভব। এর আগে মেডিক্যাল বর্জ্যকে ইনসেনারেশন বা পুড়িয়ে ম্যানেজমেন্ট করা হতো । যার ফলে পরিবেশ ক্ষতিগ্রস্থ হতো।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ রেজাউর রহমান, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ আব্দুল্লাহ আল হারুন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. মোঃ রসুল আমিন শিপন, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বশির আহম্মেদ জয় প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাদের দুজনই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত স ...
স্টাফ রিপোর্টার: ৭ জুলাই সকাল ৮টা থেকে ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হাম রোগে মোট ৩ জনের মৃত্যু হয়েছে এবং সবগুলোই সন্দেহজনক হামজনিত। নিশ্চিত হামে এই সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ ...
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৩ জন।&nbs ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘নন-স্ট্রাকচারাল প্রোটিন ১’ বা এনএ ...
সব মন্তব্য
No Comments