ময়মনসিংহ ব্যুরো: কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খানের দিকনির্দেশনায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান মারুফ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহিদুল ইসলামের সমন্বিত প্রচেষ্টায় কিশোরগঞ্জ সদর উপজেলায় দৃশ্যমান উন্নয়ন ঘটছে। এক সময় বর্ষায় চলাচলে ভোগান্তির যে চিত্র ছিল, এখন তা অতীত। গ্রামীণ রাস্তা, কালভার্ট, সেচব্যবস্থা, শিক্ষা ও সামাজিক অবকাঠামো উন্নয়নে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকির ফলে তৃণমূলে এসেছে বাস্তব পরিবর্তন। মাইজখাপন, লতিবাবাদ ও মারিয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, উন্নত রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে এখন সহজে চলাচল ও চাষাবাদ সম্ভব হচ্ছে, আয়ও বেড়েছে। বিদ্যালয়গুলোর পরিবেশও হয়েছে নিরাপদ ও সুন্দর। দুর্যোগকালীন সময়েও প্রশাসনের মানবিক সহায়তা পৌঁছে যাচ্ছে অসহায় মানুষের ঘরে ঘরে। পিআইও মোহাম্মদ শহিদুল ইসলামের স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণভিত্তিক উন্নয়ন ভাবনা তৃণমূলে আস্থা ও বিশ্বাসের সঞ্চার করেছে। বর্তমানে টিআর, কাবিখা, কাবিটা, এডিপি ও এলজিএসপি প্রকল্পের আওতায় রাস্তা উন্নয়ন, সেচনির্ভর কৃষি সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন, নারী-যুব প্রশিক্ষণ ও পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে। প্রশাসনের দূরদর্শী নেতৃত্ব, দক্ষ ব্যবস্থাপনা ও জনঅংশগ্রহণের ফলে কিশোরগঞ্জ সদর আজ উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহির এক উজ্জ্বল দৃষ্টান্ত-উন্নয়নের আলোয় আলোকিত কিশোরগঞ্জ সদর।
সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জের ...
নড়াইল প্রতিনিধিঃ সামাজিক দায়বদ্ধতা পালনের জায়গা থেকে নড়াইলের স্থানীয় দু’টি পত্রিকা ব্যতিক্রমী এক অনুষ্ঠানের আয়োজন করেছে। আয়োজনের মধ্যে ছিল ‘মাদক নিয়ন্ত্রণে গণমাধ্যম ও সচেতন নাগরিক সমাজের ভূমিকা শ ...
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
সব মন্তব্য
No Comments