ডেস্ক রিপোর্ট: বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সময় রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুইটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিষ্ফোরনের ঘটনা ঘটে। জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়। দুষ্কৃতকারীদের ছোঁড়া ককটেল বিস্ফোরণের এই ঘটনায় থানা গেটের সামনে অপেক্ষমান পল্লবী থানায় কর্মরত এএসআই (নিঃ) মোঃ নুর ইসলাম আহত হন। আহত এএসআই নুর বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। চলমান পরিস্থিতিতে পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের মতো হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। সম্মানিত নগরবাসীর প্রতি আমাদের অনুরোধ এ সকল হীন দুষ্কৃতকারীদের সম্পর্কে কোন তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করুন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং দুই দে ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, লঘুচাপের ...
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
সব মন্তব্য
No Comments