বিশেষ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাড়ে ছয়শ’ মধ্যবিত্ত-দুস্থ ও ছিন্নমূল পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো: ইসমাইল ভূঁইয়া তুহিন। এসব ইফতার সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল খেজুর, ছোলা, চিড়া, মুড়ি, সেমাই, চিনি, সয়াবিন তেল, ডাল, আলু ও পেঁয়াজ।
বৃহস্পতিবার থেকে শুরু করে রোববার পর্যন্ত ডেমরাথানাধীন বাঁশেরপুল মোড়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ফিরেজ আলম, ওমর ফারুক মঈন, মামুন হাসান, ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল মিয়া সহ আর ও অনেকে।
এ সময় ইফতার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন শো: খলিল শেখ। তিনি বলেন, আমি অসুস্থ, ডাক্তার দেখাইতে আইছিলাম। এখন ইফতার সামগ্রী নিয়ে বাড়ি ফিরছি। হাবিবুর রহমান নামে একজন রিকশা চালক বলেন, একটা ইফতার সামগ্রীর প্যাকেট পেয়েছি, আমার অনেক উপকার অইছে। বৃদ্ধ আমেন বেগম বলেন, আমি সারাদিন ভিক্ষা করে ২/৩শত টাকা পাই। আজকে সকাল সকাল আমাকে ডেকে এনে একটা বড় প্যাকেট ধরাইয়া দিছে, দেখলাম প্যাকেটে অনেক কিছু আছে। আগামী ৭দিন আর ভিক্ষা করুম না। একইকথা বললেন আরও অনেকে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments