স্টাফ রিপোর্টার: আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম।
শুক্রবার (১৯ জুন) সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অতিরিক্ত কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি যাতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো সভা, সমাবেশ বা মিছিল করতে না পারে সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা করতে দেওয়া হবে না। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, গত মার্চে রাজধানীর সায়েদাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে এক পরিদর্শককে গুলি করার ঘটনায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে অটো সজলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
এ সময় সজলের দেওয়া তথ্যের ভিত্তিতে গেন্ডারিয়ার স্বামীবাগের একটি বাসায় অভিযান চালিয়ে পুলিশের লুণ্ঠিত দুটি 'TAURUS' ব্র্যান্ডের পিস্তল, চারটি ম্যাগাজিন, ৭৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদকসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্যরা হলো মো. বাপ্পী (২৮), মো. হানিফ (৪০) ও মোছা. শামসুন্নাহার (৪৫)।
অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, অটো সজল ডিএমপির ওয়ারী বিভাগের শীর্ষ সন্ত্রাসী ও মাদকের গডফাদার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকসহ ১১টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্টাফ রিপোর্টার: অসুস্থ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে তাকে হাসপাত ...
স্টাফ রিপোর্টার: জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো ২০২৭ সালের পবিত্র রমজান মাস ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি সোম ...
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
সব মন্তব্য
No Comments